আমার_মায়ের_চিঠি #কান্না ধ‌রে রাখ‌তে পারবেন না আপনিও।

মা মারা যাবার কিছু দিন পরে, মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে মায়ের হাতের লেখা একটি চিঠি পাই। চিঠিতে লেখা ছিল--------

"খোকা এই চিঠি যখন তোর হাতে পরবে তখন আমি তোর থেকে অনেক দূরে চলে যাব, যেখান থেকে কেউ কোনো দিন ফিরে আসে না। খোকা তোর অনেক কথা মনে নেই, তাই এই চিঠিতে লিখে গেলাম তোর মনে না থাকা সেই কথা গুলি। তুই যখন ছোট ছিলি একবার তোর খুব জ্বর হয়েছিল। আমি তিন রাত ঘুমাতে পারিনি, তোকে বুকে নিয়ে বসে ছিলাম। কারন তোকে বিছানায় শুয়ালেই তুই কেঁদে উঠতি। তোর বাবা আমাকে বলেছিলো তোকে শুইয়ে রাখতে কিন্তু আমি পাড়িনি তোর বাবার কথা রাখতে, সে জন্য আমাকে অনেক গালাগাল দিয়ে ছিলো তোর বাবা। তোকে যখন রাতে বিছানায় শুয়াতাম, তুই প্রসাব করে বিছানা ভিজিয়ে ফেলতি, তখন আমি তোকে শুকনো যায়গায় শুয়াইতাম, আর আমি তোর প্রসাবে ভিজানো সেই জায়গায় শুইয়ে থাকতাম। 



তোর বাবা যখন মারা গেলো, তখন অনেক কষ্টে আমাকে সংসারটা চালাতে হয়েছিল। একটা ডিম ভেজে দুই টুকরা করে তোকে দু’বেলায় দিতাম। এমন দিন গেছে শুধু লবন দিয়ে খেয়ে উঠেছি আমি, তোকে বুঝতেও দেই নাই আমি। একদিন রান্না করার মতো কোনো চাল ছিলোনা ঘরে, তখন কোনো উপায় না পেয়ে একবাড়িতে কাজ করে কিছু চাল এনে ভাত রেধে খাইয়ে ছিলাম তোকে। হয়তো তুই ভুলে গেছিস, যখন তোর এস. এস. সি পরীক্ষার ফি দিতে পারছিলাম না, তখন তোর বাবার দেয়া শেষ স্মৃতি নাক ফুলটা বিক্রি করে দিয়ে ছিলাম। আরো অনেক কথা আছে যা লিখতে গেলে হয়তো খাতা শেষ হয়ে যাবে কিন্তু লেখা শেষ হবে না।

ভাবসিস এতো কথা তোকে কেন লিখে গেলাম? খোকা তুই যখন বড় হলি, একটা ভালো চাকরি পেলি, কিছু দিন পরে বিয়ে করলি, আর আমিও তোদের নিয়ে ভালোই ছিলাম। একদিন ঘর থেকে কিছু টাকা চুরি হলো, সেই দিন তুই আমাকে জিজ্ঞেস করেছিলি আমি তোর টাকার ব্যাপারে কিছু জানি কিনা। তুই আমাকে সরাসরি কিছু না বল্লেও আমি বুঝতে পেরেছিলাম, তুই আমাকে চোর ভেবে ছিলি

সেদিন। কিছু দিন পর তুই আমাকে চোরের অপবাদ দিয়ে অন্য একটি ঘরে রেখে দিলি। খোকা আমার সেই ঘরটিতে থাকতে অনেক ভয় করতো, কারন ঘরটি তোর থেকে অনেক দূরে ছিলো। খোকা তোকে একদিন বলেছিলাম, আমার একা একা থাকতে ভয় লাগে। তুই বলে ছিলি মরণ আসলে যেকোনো যায়গায় আসবে। আমার হাটুর ব্যাথাটা বেড়ে ছিলো তোকে বলে ছিলাম খোকা আমাকে কিছু ঔষধ কিনে দিবি? তুই বলেছিলি ওই বয়সে ঔষধ খাওয়া লাগে না, এমনি এমনি ঠিক হয়ে যাবে। খোকা আমি বিছানা থেকে উঠতে পারতাম না, শরীরে ফোসকা পরে গিয়েছিলো, শরীর থেকে পঁচা গন্ধ আসতো। কতো দিন যে গোসল করিনি তা ঠিক বলতে পারবো না। খোকা তোর ঘরটা ছিলো আমার ঘরের থেকে অনেক দূরে। কখন আসিস, কখন যাস আমি কিছুই দেখতে পারতাম না। শুধু পথের দিকে তাকিয়ে থাকতাম তোর আসার অপেক্ষায়, তোর মুখে একটিবার মা ডাক শুনার অপেক্ষায় ! খোকা তুই যখন ছোট ছিলি আমি খেতে বসলে তোকে কোলে নিয়ে খেতে বসতাম, তখন তুই আমার কোলে পায়খানা করে দিতি, আমি তোর পায়খানা শরীরে নিয়ে খেয়ে উঠতাম কেন যেন একটুও ঘৃনা লাগতো না আমার। কিন্তু তুই যখন আমার কাছে আসতি তখন নাকে রুমাল দিয়ে আসতি, ক্যানোরে খোকা আমার শরীর দিয়ে গন্ধ আসতো বলে?

 

এক কাপড়ে আমাকে কতো মাস যে থাকতে হয়েছে, তা আমি ঠিক বলতে পারবো নারে খোকা। তোর সন্তানদের খুব দেখতে ইচ্ছে করতো। এ ঘরে আসার পর একদিনও ওদের দেখিনি। ওদেরও আমার আছে আসতে দিতি না তোরা। তোদের জন্য স্রষ্টার কাছে আশির্বাদ করে গেলাম। তোরা ভাল থাকিস, সুখে থাকিস।

 

 তুই যখন অনেক দিন পর একবার আমাকে দেখতে এসেছিলি, আমার খুব ইচ্ছে হয়েছিলো তোকে বুকে জড়িয়ে ধরি, কিন্তু খোকা পাড়িনি তোকে বুকে জড়িয়ে ধরতে। কারণ আমার শরীরে তো অনেক ময়লা ছিলো, যদি তোর দামি শার্ট-প্যান্ট নষ্ট হয়ে যায় এই ভয়েতে তোকে বুকে নিতে পারিনি খোকা। খোকা কখনো আমাকে একবারও জিজ্ঞেস করিস নি, মা তোমার কিছু খেতে মন চায়? খাওয়ার কথা থাক, কতো দিন যে তোর মুখে মা ডাক শুনি নি, তাও ঠিক বলতে পারবো না। খোকা আমার কী অপরাধ ছিলো যে, আমাকে তোর থেকে অনেক দূরে রাখলি ওভাবে? খোকা তুই কি পারতি না আমাকে তোর কাছে রাখতে? খোকা তুই কি পারতি না আমাকে একটা মোটা কাপড় কিনে দিতে? খোকা তুই কি পারতি না আমাকে একটা ডাক্তার দেখাতে? তোর তো সামর্থ্য ছিল ওসবের। আমাকে একটা ডাক্তার দেখালে হয়তো এই পৃথিবীতে আরো কিছু দিন থাকতে পারতাম! খোকা কোনো মা তার সন্তানের কাছে পেট ভরে খেতে চায় না, শুধু মন ভরে মা ডাক শুনতে চায়, যা তোরা সন্তানেরা কখনো বুঝতে চাসনা।

 


খোকা তোকে একটি শেষ অনুরোধ করছি, আমার এই চিঠিটা তোর সন্তানদের পড়ে শুনাবি, কারন তুই বৃদ্ধ হলে তোর সাথে তোর সন্তানেরা যাতে এমনটি না করে। ভালো থাকিস খোকা।


ইতি

তোর মা


কলমে : নয়ন গোলদার।

মূল থিম: আসাদুজ্জামান।

#আপনি চিঠিটি ড়েছেন তার মানে আপনিও আপনার মাকে খুব ভালবাসেন। এবার অনুরোধ করব পোস্টটি শেয়ার করার জন্য অথবা পি পেস্ট রে সকল মায়ের সন্তানকে পড়ার সুযোগ রে দেওয়ার জন্য।




মাকে নিয়ে কিছু কথা:

Comments

Popular posts from this blog

লোকনাথ ব্রহ্মচারী এর সংক্ষিপ্ত জীবনী

সমবয়সী কিংবা বয়সে ছোটদের নমস্কার দেওয়া উচিত?

অষ্ট সখী সম্পর্কে অজানা এ তথ্য জানেন তো?