পক্ষ, তিথি ও নক্ষত্র কী, কয়টি ও কী কী? আসুন আজ সহজ ভাষায় জেনে নেই।
পক্ষ: হিন্দু পঞ্জিকা অনুসারে চান্দ্র মাসের দুটি পক্ষ রয়েছে এবং এটি অমাবস্যা দিয়ে শুরু হয়। অমাবস্যার দিন এবং পূর্ণিমার দিনের মধ্যবর্তী প্রথম পক্ষকে গৌরপক্ষ বা শুক্লপক্ষ, এবং মাসের দ্বিতীয় পক্ষকে বধ্যাপক্ষ বা কৃষ্ণপক্ষ বলা হয়।
১) শুক্লপক্ষ:
অমাবস্যার পরের দিন অর্থাৎ প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত ১৫ দিন শুক্ল পক্ষ।
২) কৃষ্ণপক্ষ : পূর্ণিমার পরের দিন অর্থাৎ প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত ১৫ দিন কৃষ্ণ পক্ষ নামে পরিচিত।
শুক্লপক্ষ তিথিঃ
১) প্রতিপদ,
২) দ্বিতীয়া,
৩) তৃতীয়া,
৪) চতুর্থী,
৫) পঞ্চমী,
৬) ষষ্ঠী,
৭) সপ্তমী,
৮) অষ্টমী,
৯) নবমী,
১০) দশমী,
১১) একাদশী,
১২) দ্বাদশী,
১৩) ত্রয়োদশী,
১৪) চতুর্দ্দশী,
১৫) পূর্ণিমা।
কৃষ্ণপক্ষ তিথিঃ
১) প্রতিপদ,
২) দ্বিতীয়া,
৩) তৃতীয়া,
৪) চতুর্থী,
৫) পঞ্চমী,
৬) ষষ্ঠী,
৭) সপ্তমী,
৮) অষ্টমী,
৯) নবমী,
১০) দশমী,
১১) একাদশী,
১২) দ্বাদশী,
১৩) ত্রয়োদশী,
১৪) চতুর্দ্দশী,
১৫) অমাবস্যা।
নক্ষত্র : এক এক দিনে এক একটি করে নক্ষত্র হয়, এরকম নক্ষত্রের সংখ্যা ২৭টি। যাহা নিম্নরূপঃ
১. অশ্বিনী,
২. ভরণী,
৩. কৃত্তিকা,
৪. রেহিনী,
৫. মৃগশিরা,
৬. আর্দ্রা,
৭. পুনর্ব্বসু,
৮. পুষ্যা,
৯. অশ্লেষা,
১০. মঘা,
১১. পূর্ব্বফল্গুনী,
১২. উত্তরফল্গুনী,
১৩. হস্তা,
১৪. চিত্রা,
১৫. স্বাতী,
১৬. বিশাখা,
১৭. অনুরাধা,
১৮. জ্যেষ্ঠা,
১৯. মূলা,
২০. পূর্ব্বাষাঢ়া,
২১. উত্তরাষাঢ়া,
২২. শ্রবণা,
২৩. ধনিষ্ঠা,
২৪. শতভিষা,
২৫. পূর্ব্বভাদ্রপদ,
২৬. উত্তরভাদ্রপদ,
২৭. রেবতী।

Comments
Post a Comment