#মকর_সংক্রান্তি_কেন_পালন_করা_হয়? এই উৎসব সম্পর্কে যা জানা জরুরি!

 #শুভ_মকর_সংক্রান্তি।

#মকর_সংক্রান্তি_কেন_পালন_করা_হয়? এই উৎসব সম্পর্কে যা জানা জরুরি!

#মকর_সংক্রান্তির মূল প্রথা হল গঙ্গাস্নান, অন্নদান এবং মকর সংক্রান্তি উপলক্ষ্যে বিশেষ খাবার দাবার তৈরি করা।

এই দিন নানা ধরনের পিঠা ও পায়েস তৈরির প্রথা রয়েছে।

এবছর ১৫ জানুয়ারি পালিত হচ্ছে মকর সংক্রান্তি। 




#মকর_সংক্রান্তি থেকেই যেহেতু সূর্যের উত্তরায়ন শুরু হয়, তাই এই দিনটি বসন্ত ঋতুকে স্বাগত জানানোর দিন হিসেবে পালন করা হয়।

#মকর_সংক্রান্তি থেকে শুরু হয়ে পরবর্তী ছয় মাস ধরে চলে সূর্যের উত্তরায়ন। তারপর শুরু হবে সূর্যের দক্ষিণায়ন। উত্তরায়নে উত্তর গোলার্ধের কাছাকাছি আসে সূর্য। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে মকর সংক্রান্তি পালিত হয়। এই সময় অনেক জায়গায় যারা বাইরে কাজ করেন তাঁরা ঘরে ফিরে আসেন। অনেক জায়গায় বনফায়ার এবং ঘুড়ি ওড়ানো হয়।

তবে মকর সংক্রান্তির মূল প্রথা হল গঙ্গাস্নান, অন্নদান এবং মকর সংক্রান্তি উপলক্ষ্যে বিশেষ খাবার দাবার তৈরি করা। এই দিন নানা ধরনের পিঠে ও পায়েস তৈরির প্রথা রয়েছে। কোথাও দইচুড়া, কোথাও খিচুড়ি এবং কোথাও গুড় বা তিলের মিষ্টি তৈরি করা হয়ে থাকে। 


#মকর_সংক্রান্তি_সম্পর্কে_কিছু_তথ্য:

#শীতকালীন রবিশস্য ঘরে তোলার উৎসব হিসেবে কৃষি প্রধান আমাদের দেশে মকর সংক্রান্তি পালন করা হয়।

* ভালো শস্য উপহার দেওয়ার জন্য ধন্যবাদৎ দিয়ে এবং আগামী বছরে ভালো শস্যের জন্য প্রার্থনা করে সূর্যের পুজো করা হয় মকর সংক্রান্তিতে।

* জ্যোতিষশাস্ত্র অনুসারে এদিন মকর রাশিতে প্রবেশ করে সূর্য। এদিন থেকেই শীতের বিদায়ঘণ্টা বাজে এবং দিন বড় ও রাত ছোট হওয়া শুরু হয়।

#ভারতের গুজরাত এবং রাজস্থানে মকর সংক্রান্তি পরিচিত উত্তরায়ন নামে এবং হরিয়ানা ও পঞ্জাবে এটি মাঘী নামে পরিচিত।

#কেরালায় এই উত্সব মকরাভিলাক্কু  নামে প্রচলিত। শবরীমালা পাহাড়ের মাথায় সূর্যের প্রথম আলো পড়লে তা প্রত্যক্ষ করতে হাজির হন বহু পূণ্যার্থী।




#তামিলনাড়ুতে মকর সংক্রান্তি পরিচিত পোঙ্গল নামে। সে রাজ্যে এটিই সবচেয়ে বড় উত্সব।

#পশ্চিমবঙ্গ এবং পূর্ব ভারতের অন্য রাজ্যগুলিতে এদিন পালিত হয় পৌষ সংক্রান্তি। এদিন লক্ষ্মী পুজো করে থাকেন অনেকে।

* এদিন নানা রঙের ঘুড়ি ওড়ানো হয়। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিয়ে ঘুড়ি ওড়ানোর উত্সব পালন করেন অনেকে। সন্ধেয় এদিন আকাশদীপ জ্বালান অনেকে।

* এদিন নিজেদের বাড়ি ঝাড়পোঁছ করেন সবাই। ফুল ও আমপাতা দিয়ে বাড়ির প্রধান ফটক সাজানো হয়। দরজার সামনে আলপনা আঁকা হয়।

* মকর সংক্রান্তি উপলক্ষ্যে  নানা ধরনের খাবার তৈরির প্রথা প্রচলিত আছে বাংলাদেশ সব ভারতে । তিল, বাদাম ও গুড় দিয়ে নানা ধরনের মিষ্টি তৈরি করা হয়। ক্ষীর ও খিচুড়ি তৈরি করেন অনেকে। গ্রামবাংলায় এদিন পিঠা- পায়েস তৈরির প্রথা প্রচলিত।


Comments

Popular posts from this blog

লোকনাথ ব্রহ্মচারী এর সংক্ষিপ্ত জীবনী

সমবয়সী কিংবা বয়সে ছোটদের নমস্কার দেওয়া উচিত?

অষ্ট সখী সম্পর্কে অজানা এ তথ্য জানেন তো?