জন্মষ্টমী উপবাস কত তারিখ এবং কেন? কিভাবে জন্মাষ্টমী উপবাস পালন করব? ২০২২ সালের জন্মাষ্টমী ভগবান শ্রী কৃষ্ণের কত তম জন্মাষ্টমী?

♥♥♥ সবাইকে জন্মাষ্টমীর অগ্রিম কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা রইল ♥♥♥

পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ জন্ম তিথিকে জন্মাষ্টমী বলা হয়। জন্মাষ্টমী উপবাস আগস্টের ১৯ তারিখ শুক্রবার



আগামী ১৮ তারিখ জন্মাষ্টমীর উপবাস নয়, আগামী ১৯ তারিখ শুক্রবার জন্মাষ্টমীর উপবাসতবে এই তিথি শুরু হচ্ছে ১৮ অগাস্ট৷ কিন্তু জন্মাষ্টমী পালিত হবে ১৯ তারিখই৷ দৃকসিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী বৃহস্পতিবার ১৮ অগাস্ট অষ্টমী তিথি শুরু হচ্ছে রাত ৯টা ২০ মিনিটে৷ এই তিথি থাকবে ১৯ অগাস্ট রাত ১০ টা ৫৯ মিনিট পর্যন্ত৷ সেদিন সূর্যোদয়ের সময় অষ্টমী তিথি থাকবে বলে সেদিনই এই পার্বণ পালিত হবে৷ শ্রীকৃষ্ণের জন্ম রোহিণী নক্ষত্রে৷ তবে এ বার অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র থাকছে না৷ রোহিণী নক্ষত্র থাকছে শনিবার রাত ১টা ৫৩ মিনিট থেকে রবিবার ভোর ৪ টে ৪০ মিনিট পর্যন্ত৷

 

যদিও সরকারী ভাবে এবং অনেক সনাতন ধর্মালম্বীই ১৮ আগস্ট জন্মাষ্টমী পালন করবে কিন্তু জন্মাষ্টমী বাস্তবে ১৮ নয় বরং ১আগস্ট। এই বিষয়ে সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত নিয়ে বিচার করলেই সমাধানে আসা যাবে।

 

শ্রীজন্মাষ্টমী ব্রতদিন নির্ণয় করতে গিয়ে শাস্ত্রে বলা হয়েছে,

কৃষ্ণোপাস্যাষ্টমী ভাদ্রে রোহিণ্যাঢ্যা মহাফলা।

নিশীথেহত্রাপি কিঞ্চেন্দৌজ্ঞে বাপি নবমীযুতা॥

 

অর্থাৎ, ভাদ্রমাসে কৃষ্ণাষ্টমী উপবাস যোগ্যা। রোহিণী নক্ষত্রযুক্তা হলে আরও অধিক ফলপ্রদা। আর নবমী তিথি সংযুক্তা হলে আরও অধিক ফলপ্রদা হয়।

অর্থাৎ নবমী তিথি যুক্ত জন্মাষ্টমী অধিক শ্রেষ্ঠ।

অন্যদিকে পূর্বতিথি সপ্তমী যা বিদ্ধা জন্মাষ্টমী সর্বদা ত্যজ্য।

 

পদ্মপুরাণে বলা হয়েছে,

পঞ্চগব্যং যথা শুদ্ধং ন গ্রাহ্যং মদ্যসঙযুক্তম্।

রবিবিদ্ধা তথা ত্যজ্যা রোহিণী সহিতা যদি॥

অনুবাদঃ যদিও পঞ্চগব্য পবিত্র, কিন্তু এতে মদ মিশলে আর তা গ্রহণযোগ্য থাকেনা, তেমনিভাবে রোহিণী নক্ষত্র সংযুক্তা হলেও সপ্তমীবিদ্ধা অষ্টমী গ্রহণযোগ্য নয়।

তাহলে দেখা যাচ্ছে যে, সপ্তমী তিথি থাকার দরুন ঐ দিন অষ্টমী হলেও তা জন্মাষ্টমী নয়।

জন্মাষ্টমী পালন করবেন যেভাবে...

১) আগের দিন বৃহস্পতিবার বার রাত ১২ টার আগে অন্ন প্রসাদ পাবেন। ঘুমানোর আগে ব্রাশ করে ঘুমাতে হবে।

২) পরের দিন শুক্রবার বার সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণ লীলা শ্রবন, ভগবানকে দর্শন, ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন,, অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে।

৩) আর যাদের উপবাস পালনে সমস্যা, অসুস্থ, তারা অবশ্যই সকাল ১২ পরে, কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে, একটু দুধ, বা ফল খেতে পারবেন।

৪) পরের দিন সকালে স্নান করা শেষে ৭-৮ মধ্যে কৃষ্ণ প্রসাদ দিয়ে পারন করবেন।

 

২০২২ সালের জন্মষ্টমী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪ তম জন্মাষ্টমী। কারণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ১২৫ বছর প্রকট লীলাবিলাস করেন। ১২৫ বছর ধরাধামে অবস্থান করে গোলকে গমন করেন। মাঘ মাসের পূর্ণিমা তিথিতে ইহধাম ত্যাগ করে অন্তর্ধান করেন। সেই দিনই কলি প্রবেশ করেছে, সেই দিন ছিল শুক্রবার। খ্রীষ্টপূর্ব ৩১০১ এ কলিযুগ আরম্ভ হয়। বর্তমান ২০২২ খ্রীষ্টাব্দ, তাহলে কলির বয়স ৩১০১+২০২২=৫১২৩ বছর। শ্রীকৃষ্ণের অর্ন্তধানের দিন কলির আবির্ভাব। শ্রীকৃষ্ণ ১২৫ বছর প্রকট লীলা করেছেন। তাহলে শ্রীকৃষ্ণের আর্বিভাব ৫১২৩+১২৫=৫২৪ বছর পূর্বে হয়েছিল। অর্থা, ০২২ ইংরেজি সালের মাঘী পূর্ণিমা থেকে ৫২৪ বছর পূর্বে শ্রীকৃষ্ণের জন্ম হয়।

 


বিঃদ্রঃ শাস্রে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মষ্টমী উপবাস পালন করে তা হলে তাকে আর এই জড় জগতে জন্ম, মৃত্যু, জড়া, ব্যাধি, ভোগ করতে হয় না, ও পূর্নজন্ম গ্রহন করতে হয় না।

অবশ্যই  সকলে শেয়ার করবেন এবং জন্মাষ্টমী পালন করবেন।

হরে কৃষ্ণ।

 

Comments

Popular posts from this blog

লোকনাথ ব্রহ্মচারী এর সংক্ষিপ্ত জীবনী

সমবয়সী কিংবা বয়সে ছোটদের নমস্কার দেওয়া উচিত?

অষ্ট সখী সম্পর্কে অজানা এ তথ্য জানেন তো?