রাজা শশাঙ্ক নাকি আকবর, কে বাংলা সালের প্রতিষ্ঠাতা ?

এখন  ২০২২ইং সাল বঙ্গাব্দ ১৪২৯।

সুলতান আকবর যদি বঙ্গাব্দ/বর্ষের (বাংলা ক্যালন্ডার) প্রতিষ্ঠাতা হতেন তাহলে বাংলা মাসের নাম হতো হয়তো এমন: ফারওয়ারদিন, অর্দিবেহেশ্‌ত, খোরদাদ, তির, মোরদাদ/আমোরদাদ, শাহ্‌রিওয়ার, মেহ্‌র, আবান, আজার, দে, বাহমন এবং এসফান্দ/এসপান্দআর সুলতান আকবরের জন্ম হয়েছিল ইং ১৫৪২ সালে/ খ্রিস্টাব্দে অর্থাৎ আজ থেকে মাত্র ৪৮০ বছর আগে অথচ এখণ বাংলা ১৪২৯ বঙ্গাব্দ চলে।


আর আকবর যদি ফসলি সন প্রবর্তন করতেনই তাহলে শুধু বাংলার জন্য কেন করলেন? সমগ্র ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের জন্য আলাদা আলাদা সন প্রবর্তন করতেন ফসলের হিসেব করলে। অথচ বাংলা সন শুধু বাংলা অঞ্চলেই পালিত হয় আর যে অঞ্চলে মুঘলদের কর্তৃত্বই ছিলনা সেসময়!

বাংলার রাজা শশাঙ্কই যে বঙ্গাব্দের প্রতিষ্ঠাতা তা বারো মাসের নামগুলোতেই প্রামাণ্য পায়কারণ সবগুলো নামই সনাতন ধর্ম হতে এসেছে, অর্থাৎ সনাতন ধর্মের দেবতাদের নামানুসারে সকল গ্রহ ও নক্ষত্রগুলোর নামকরণ করা হয়েছে। চাঁদের ২৭টি নক্ষত্র৷ সেই একেকটি নক্ষত্রের নাম অনুযায়ী নামকরণ করা হয়েছে বাংলা মাসের। বিশাখা নক্ষত্র হতে বৈশাখ, জ্যেষ্ঠা নক্ষত্র হতে জ্যৈষ্ঠ, উত্তরাষাঢ়া নক্ষত্র হতে আষাঢ়, শ্রবণা নক্ষত্র হতে শ্রাবণ, পূর্বভাদ্রপদ নক্ষত্র হতে ভাদ্র, অশ্বিনী নক্ষত্র হতে আশ্বিন, কৃত্তিকা নক্ষত্র হতে কার্তিক, মৃগশিরা/অগ্রহায়নী নক্ষত্র হতে অগ্রহায়ণ, পুষ্য নক্ষত্র হতে পৌষ, মঘা নক্ষত্র হতে মাঘ, উত্তর ফালগুনী নক্ষত্র হতে ফালগুন, চিত্রা নক্ষত্র হতে চৈত্র।

Comments

Popular posts from this blog

লোকনাথ ব্রহ্মচারী এর সংক্ষিপ্ত জীবনী

সমবয়সী কিংবা বয়সে ছোটদের নমস্কার দেওয়া উচিত?

অষ্ট সখী সম্পর্কে অজানা এ তথ্য জানেন তো?