লোকনাথ ব্রহ্মচারী এর সংক্ষিপ্ত জীবনী
লোকনাথ ব্রহ্মচারী একজন ত্রিকালদর্শী , যোগী ও সন্ন্যাসী । তিঁনি ভক্তদের কাছে বাবা লোকনাথ নামে পরিচিত । লোকনাথ ব্রহ্মচারী ১৭৩০ খ্রিষ্টাব্দের ৩১ আগস্ট ( বাংলা ১৮ ভাদ্র , ১১৩৭ বঙ্গাব্দ ) ২৪ পরগণার কচুয়া গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলাদেবী । তাঁর বাবা ছিলেন ধার্মিক ব্রাহ্মণ । তিঁনি তাঁর বাবা-মায়ের ৪র্থ পুত্র। ১১ বছর বয়সে উপনয়নের পর বাবা লোকনাথ ভগবান গাঙ্গুলি র শিষ্যত্ব লাভ করেন । তাঁর প্রিয় সখা বেণীমাধব চক্রবর্তী ও ভগবান গাঙ্গুলীর শিষ্যত্ব লাভ করেন। দীক্ষাগুরু ভগবান গাঙ্গুলী কয়েক বছর দেশে বাস করে ন। পরে লোকনাথ বাবা ও বেণীমাধব কে সাথে নিয়ে কালীঘাটে আসেন ।পরে ভগবান গাঙ্গুলী তাঁদেরকে নিয়ে বারাণসীতে গমন করে । দীক্ষাগুরু দেহত্যাগ করার পূর্বে ত্রৈলঙ্গ স্বামীর হাতে তাদের ভার দিয়ে যান। লোকনাথ বাবা আফগানিস্তান , মক্কা , মদিনা ইত্যাদি স্থান অতিক্রম করে আটলান্টিক মহাসাগর উপকূল পর্যন্ত গমন করেছিলেন। মক্কাদেশীয় মুসলিম লোকজন তাঁকে অত্যন্ত শ্রদ্ধা ক রতেন ।...


কামদা একাদশী ব্রত মাহাত্ম্য
ReplyDelete