ভগবানকে স্বরণ করার সময় অন্য চিন্তা আসে কেন ?
বহু
দিন ধরে কোন স্থান পরিস্কার না করলে সে স্থানে ধুলো-ময়লা জমা হয়ে পড়ে থাকে।
ঝাড়ু দেওয়া হচ্ছিল না , ধুলোও তেমন উড়ছিল না।
ঝাড়ু
দেওয়া শুরু হলো, অমনি ধুলোও উড়তে শুরু করলো।
তেমনি,,বহু দিন ধরে হৃদয়ে নানা কলুষ জমা হয়ে
থাকে। কিন্তু যখন আপনি হরিনাম করে সেগুলি পরিস্কার করতে যাচ্ছেন,
অমনি
অনেক আজে-বাজে
বা
অন্যান্য কলুষ
ভাবগুলি উড়তে থাকে এবং সেই সব চিন্তা মাথায় আসে ।
হরিনাম
হচ্ছিল না,
কলুষ
ভাবগুলি ও ধরা পড়ছিল না, চুপচাপ জমা ছিল।
হরিনাম
শুরু হলো , অমনি কলুষ ভাবগুলি উড়তে উঠতে লাগলো।
এটিই
হচ্ছে চিত্ত মার্জনের প্রথম বৈশিষ্ট্য।
তেমনিই
আজে বাজে চিন্তা এলেও হরিনাম করতে করতে চিত্ত শুদ্ধ হয়ে যাবে ।।
** জয়
জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত **
** হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
** হরে রাম হরে রাম রাম রাম হরে হরে|
Comments
Post a Comment