মহালয়া কি? কেন এই মহালয়া? মহালয়া কী গুরুত্ব ধারন/পালন করে?

১৪ই অক্টোবর ২০২৩ইং রোজ শনিবার মহালয়া। শুভ মহালয়া, শুভ মহালয়া তো অনেক শুনেছেন। কিন্তু কেন এই মহালয়া, এর তত্ত্বই বা কী, তা কি জানেন?

সবাই নিশ্চিত মহালয়া মানে দুর্গাপূজার দিন গোনা, তাই দেবীকে আমন্ত্রন ইত্যাদি। কিন্তু মহালয়ার তার চেয়ে বড় গুরুত্ব আছে, সেটা কেউ কেউ জানেন, কেউ কেউ আবার জানেন না


ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের জন্য আসল দুর্গা পূজা হলো বসন্তে, সেটাকে বাসন্তি পূজা বলা হয় শ্রীরামচন্দ্র অকালে-অসময়ে পূজা করেছিলেন বলে এই শরতের পূজাকে দেবীর অকাল-বোধন বলা হয়

সনাতন ধর্মে কোন শুভ কাজ করতে গেলে, বিবাহ করতে গেলে প্রয়াত পূর্ব পুরুষদের, যাদের পিতা-মাতা তাদের পিতা-মাতার জন্য, সাথে সমগ্র জীব-জগতের জন্য তর্পণ করতে হয়, কার্যাদি-অঞ্জলি প্রদান করতে হয়। তর্পণ মানে খুশি করা। ভগবান শ্রীরাম লঙ্কা বিজয়ের আগে মহালয়ার দিনে এমনই করেছিলেন।

সেই অনুসারে এই মহালয়া তিথিতে যারা পিতৃ-মাতৃহীন তারা তাদের পূর্বপূরূষের স্মরন করে, পূর্বপূরুষের আত্মার শান্তি কামনা করে অঞ্জলি প্রদান করেনসনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্মাদের মত্যে পাঠিয়ে দেয়া হয়, প্রয়াত আত্মার যে সমাবেশ হয় তাহাকে মহালয় বলা হয়। মহালয় থেকে মহালয়া পিতৃপক্ষের ও শেষদিন এটি।

সনাতন ধর্ম অনুসারে বছরে একবার পিতা-মাতার উদ্দেশ্যে পিন্ড দান করতে হয়, সেই তিথিতে করতে হয় যে তিথিতে উনারা প্রয়াত হয়েছেনসনাতন ধর্মের কার্যাদি কোন তারিখ অনুসারে করা হয় না, তিথি অনুসারে হয়।


মহালয়াতে যারা গঙ্গায় অঞ্জলি প্রদান করেন পূর্বপুরুষ‌দের আত্মার শান্তির জন্য, তাহারা শুধু পূর্বপুরুষ‌দের নয়, পৃথিবীর সমগ্র কিছুর জন্য প্রার্থনা ও অঞ্জলি প্রদান করেন।

যে-অবান্ধবা বান্ধবা বা যেন্যজন্মনি বান্ধবা - অর্থাৎ যারা বন্ধু নন, অথবা আমার বন্ধু ও  যারা জন্ম জন্মান্ত‌রে আমার আত্নীয় বন্ধু ছিলেন, তারা সকলেই আজ আমার অঞ্জলি গ্রহন করুন।

যাদের পুত্র নেই, যাদের কেউ নেই আজ স্মরন করার তাদের জন্য ও অঞ্জলী প্রদান করতে হয়।

যেযাং, ন মাতা, ন পিতা, ন বন্ধু - অর্থাৎ যাদের মাতা-পিতা-বন্ধু কেউ নেই আজ স্মরন করার তাদেরকে ও স্মরন করছি ও প্রার্থনা করছি তাদের আত্মা তৃপ্তিলাভ করুক।


পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের শুরুর তিথি মহালয়া। অমাবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে শুরু হয় দেবীপক্ষ, শুরু হয় দেবী দুর্গার আরাধনা। শাস্ত্রমতে মহালয়া তিথিতেই শ্রী শ্রী শারদীয়া দেবী দুর্গা মর্তে আগমন করেন। শাস্ত্রমতে দেবী দুর্গা মহিষাসুর নিধনের দায়িত্বপ্রাপ্ত হন এই মহালয়া তিথিতে।

সকলেই সুখি হোক।

Comments

Post a Comment

Popular posts from this blog

লোকনাথ ব্রহ্মচারী এর সংক্ষিপ্ত জীবনী

সমবয়সী কিংবা বয়সে ছোটদের নমস্কার দেওয়া উচিত?

অষ্ট সখী সম্পর্কে অজানা এ তথ্য জানেন তো?