#ঈশ্বরকে_খুঁজে_পেতে_কোটি_টাকা_দান_করতে_হয়না_বিশ্বাস_নিয়ে_মন_থেকে_খুঁজলে_এক_টাকাতেও_ঈশ্বরকে_পাওয়া_যায়।"।

 

#ঈশ্বরকে_খুঁজে_পেতে_কোটি_টাকা_দান_করতে_হয়না_বিশ্বাস_নিয়ে_মন_থেকে_খুঁজলে_এক_টাকাতেও_ঈশ্বরকে_পাওয়া_যায়।"

 ৮ বছরের একটা বাচ্চা ছেলে ১ টাকার একটা কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বললো,

 --আপনার দোকানে কি ঈশ্বরকে পাওয়া যাবে ?


 

দোকানদার একথা শুনে কয়েনটি ছুড়ে ফেলে দিয়ে তাড়িয়ে দিলো ছেলেটিকে।

 ছেলেটি পাশের দোকানে গিয়ে ১ টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলো!

 -- এই ছেলে.. ১ টাকা দিয়ে কি চাও তুমি ?

 -- আমি ঈশ্বরকে চাই। আপনার দোকানে আছে ?

 দ্বিতীয় দোকানদারও তাড়িয়ে দিলো।

 কিন্তু, অবুঝ ছেলেটি হাল ছাড়লো না। একটার পর একটা দোকানে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে চল্লিশটা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করলো,

 

-- তুমি ঈশ্বরকে কিনতে চাও কেন? কি করবে ঈশ্বরকে দিয়ে?

 এই প্রথম কোন দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটির চোখেমুখে আশার আলো ফুটে উঠলো৷ নিশ্চয়ই এই দোকানে ঈশ্বরকে পাওয়া যাবে! হতচকিত কণ্ঠে উত্তর দিলো,

 --আমার তো বাবা নাই, এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নাই। আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে। আমার মা এখন হাসপাতালে। মা মরে গেলে আমি খাবো কি? ডাক্তার বলেছে, একমাত্র ঈশ্বরই পারে আমার মাকে বাঁচাতে। আপনার দোকানে কি ঈশ্বরকে পাওয়া যাবে?

 --হ্যাঁ পাওয়া যাবে...! কত টাকা আছে তোমার কাছে?

 --মাত্র এক টাকা।

 --সমস্যা নেই। এক টাকাতেই ঈশ্বরকে পাওয়া যাবে।

 

দোকানদার বাচ্চাটির কাছ থেকে এক টাকা নিয়ে খুঁজে দেখলো এক টাকায় এক গ্লাস জল ছাড়া বিক্রি করার মতো কিছুই নেই। তাই ছেলেটিকে ফিল্টার থেকে এক গ্লাস জল ধরিয়ে দিয়ে বললো, এই জলটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে।

 

পরের দিন একদল মেডিকেল স্পেশালিষ্ট ঢুকলো সেই হাসপাতালে। ছেলেটির মায়ের অপারেশন হলো। খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন।

 

ডিসচার্জ এর কাগজে হাসপাতালের বিল দেখে মহিলার অজ্ঞান হবার মতো অবস্থা। ডাক্তার উনাকে আশ্বস্ত করে বললো, "টেনশনের কিছু নেই। একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন। সাথে একটা চিঠি দিয়েছেন"।

 মহিলাটি চিঠি খুলে পড়ে দেখলো তাতে লেখা-

 "আমাকে ধন্যবাদ দেওয়ার কোন প্রয়োজন নেই। আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং ঈশ্বর, আমি তো শুধু মাধ্যম মাত্র। বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুঝ বাচ্চাটিকে। যে একটাকা হাতে নিয়ে অবুঝের মতো ঈশ্বরকে খুঁজে বেড়িয়েছে। তার বুকভরা বিশ্বাস ছিলো, একমাত্র ঈশ্বরই পারে আপনাকে বাঁচাতে। এর নামই বিশ্বাস, আর এটাই স্রষ্টার কাছে পরম সন্তুষ্টির ঈশ্বরকে খুঁজে পেতে কোটি টাকা দান করতে হয়না, বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে এক টাকাতেও  ঈশ্বরকে পাওয়া যায়।"

 

গল্পটি ভাল লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল

Comments

  1. আমার ব্লগে সকলকে স্বাগতম। ধ্ম সম্পর্কিত বিভিন্ন তথ্য পাবেন এখন থেকে এই ব্লগে। সকলে যুক্ত থেকে পামেই থাকবেন।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

লোকনাথ ব্রহ্মচারী এর সংক্ষিপ্ত জীবনী

সমবয়সী কিংবা বয়সে ছোটদের নমস্কার দেওয়া উচিত?

অষ্ট সখী সম্পর্কে অজানা এ তথ্য জানেন তো?