শ্রীমদ্ভগবদ্_গীতা_হতে_প্রশ্ন_ও_উত্তর:
#শ্রীমদ্ভগবদ্_গীতা_হতে_প্রশ্ন_ও_উত্তর:
প্রশ্ন -১
...….............................
প্রশ্নঃ-- সাত্ত্বিক তপস্যা কি? গীতায়
সাত্ত্বিক তপস্যা সম্পর্কে কোথায় বলা আছে?
উত্তর:
পূর্বোক্ত ত্রিবিধ তপস্যা (শারীর তপস্যা, বাচিক তপস্যা, মানসিক
তপস্যা) যদি ফলাকাঙ্খাশূন্য, ঈশ্বরের একাগ্রচিত্ত ব্যক্তিগন
কর্তৃক পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত হয়, তবে তাহাকে সাত্ত্বিক তপস্যা বলে।
শ্রীমদ্ভগবদ্ গীতার সপ্তদশ অধ্যায়ে "শ্রদ্ধাত্রয়
-বিভাগ যোগ" নামক অধ্যায়ের সতেরো নং শ্লোকে সাত্ত্বিক তপস্যা সম্পর্কে
বলা হয়েছে।
#শ্রীমদ্ভগবদ্_গীতা_হতে_প্রশ্ন_ও_উত্তর:
প্রশ্ন- ২
......................................
প্রশ্নঃ -- অনেক-বক্ত্র-নয়নম্ অনেক-অদ্ভুত-দর্শনম্।
অনেক-দিব্য-আভরণং দিব্য-অনেক-উদ্যত- আয়ুধম্।।
শ্লোকটি কে কাকে বলেছিলেন? শ্লোকটি
দ্বারা কি বুঝানো হয়েছে?
উত্তর:
শ্লোকটি সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলেছেন।
ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন নিজের বিশ্বরূপ
দেখাইলেন,
তখন
ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক রূপের অসংখ্য দর্শনীয় বস্তু সম্পর্কে সঞ্জয় অালোচ্য
শ্লোকটি ব্যক্ত করেছেন।
শ্লোকটি দ্বারা বোঝানো হয়েছে- ভগবান শ্রীকৃষ্ণের
ঐশ্বরিক রূপে অসংখ্য মুখ, অসংখ্য নেত্র, অসংখ্য অদ্ভূত
অদ্ভূত দর্শনীয় বস্তু, অসংখ্য দিব্য অাবরণ এবং অসংখ্য উদ্যত দিব্যাস্ত্র
সকল বিদ্যমান ছিল, সেটাই সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলেছিলেন।
#শ্রীমদ্ভগবদ্_গীতা_হতে_প্রশ্ন_ও_উত্তর:
প্রশ্ন নং-৩:
ভারতে সর্ববেদার্থো ভারতর্থশ্চ কৃৎস্নশঃ
গীতায়ামস্তি তেনেয়ং সর্বশাস্ত্রীময়ী মতা।।
শ্লোকটি
গীতা পাঠের সময় কখন পাঠ করতে হয়? শ্লোকটি অর্থ দ্বারা আমরা কি বুঝতে পারি?
উত্তর:
শ্লোকটি গীতা পাঠের মঙ্গল অাচরণম্/ধ্যনম্ এর শেষে গীতার প্রশন্তি বা গীতার
শ্রেষ্ঠত্ব পাঠের সময় পাঠ করতে হয়।
শ্লোকটি দ্বারা গীতার শ্রেষ্ঠত্ব বুঝানো
হয়েছে। গীতা সর্বশাস্ত্রময়ী, কারণ মহাভারতে সকল বেদের অর্থ বিদ্যমান
এবং মহাভারতের সারবস্তু গীতায় বিদ্যমান।
শ্লোকটির অর্থ দ্বারা আমরা বুঝতে পারি যে, শ্রীমদ্ভগবদ্
গীতা কে সর্বশাস্ত্রময়ী হিসেবে জ্ঞান করা হয়। কারণ আমদের ধর্মগ্রন্থ মহাভারতে
সকল বেদ (চারটি বেদ; ঋগ্বেদ, সাম বেদ, যজুর্বেদ, অথর্ব
বেদ) এর অর্থ বিদ্যমান রয়েছে এবং এই মহাভারতের সারবস্তু শ্রীমদ্ভগবদ্ গীতায় বিদ্যমান
রয়েছে।
শ্লোকটি দ্বারা মূলত গীতা মায়ের শ্রেষ্ঠত্ব
প্রকাশ করা হয়েছে।
"জয়
গীতা"।
#শ্রীমদ্ভগবদ্_গীতা_হতে_প্রশ্ন_ও_উত্তর:
প্রশ্ন- ৪
......................................
প্রশ্নঃ -- যে গীতার্থ শ্রবণ না করিয়া পরমার্থ বিষয়ে যত্নবান হয়, উন্মত্তের বৃথাশ্রমের ন্যায় তাহার তাহাতে কোন ফল লাভ হয় না।।
--- সরলার্থটি দ্বারা কোন শ্লোকটির অর্থ বুঝানো হয়েছে? শ্লোকটি লিখ।
উত্তর: প্রশ্নোক্ত সরলার্থটি দ্বারা শ্রীমদ্ভগবদ্ গীতা মাহাত্ম্যম্ এর ৭৮ নং শ্লোকটির অর্থ বুঝানো
হয়েছে।
"যে গীতার্থ শ্রবণ না করিয়া
পরমার্থ বিষয়ে যত্নবান হয়, উন্মত্তের বৃথাশ্রমের ন্যায় তাহার তাহাতে কোন
ফল লাভ হয় না"। উক্ত সরলার্থটি দ্বারা শ্রীমদ্ভগবদ্ গীতা মাহাত্ম্যম্ এর ৭৮ নং শ্লোকটির অর্থ বুঝানো
হয়েছে।
সরলার্থটি দ্বারা শ্রীমদ্ভগবদ্ গীতার যে শ্লোকটির
অর্থ বুঝানো হয়েছে, সেই শ্লোকটি
নিম্নরূপ:
যঃ শ্রুত্বা নৈব গীতার্থং মোদতে পরমার্থতঃ৷
নৈব তস্য ফলং লোকে প্রমত্তস্য যথা শ্রমঃ ॥
প্রশ্নঃ ৫: জীবাত্মা কিসের আশ্রয়ে শব্দাদি বিষয়-সকল
ভোগ করিয়া থাকেন?
জীব যখন এক দেহ পরিত্যাগ করিয়া অন্য দেহে প্রবেশ করে তখন সঙ্গে
করিয়া কি নিয়ে যায়?
.....................................
উত্তর: জীবাত্মা কর্ণ, চক্ষু, ত্বক, রসনা, নাসিকা এবং মনকে আশ্রয়ে শব্দাদি বিষয় সকল ভোগ
করিয়া থাকেন।
জীব যখন এক দেহ পরিত্যাগ করিয়া অন্য দেহে প্রবেশ
করে তখন পঞ্চ ইন্দ্রিয় ও মনকে সঙ্গে করিয়া নিয়ে যায়।
জয় গীতা।



Comments
Post a Comment