প্রণাম কী, প্রণাম কত প্রকার ও কি কি ?
প্রণাম হল একটি " সম্মান সূচক অভিবাদন " বা " শ্রদ্ধাপূর্বক ভক্তি " । পায়ে বা মাটিতে মাথা ঠেকিয়ে শ্রদ্ধাপূর্ণ অভিবাদন , প্রণতি জ্ঞাপনকে প্রণাম বলা হয়। শাস্ত্র অনুযায়ী প্রণাম করার বিধি দুই প্রকারঃ - ( ১ ) সাষ্টাঙ্গ প্রণাম এবং ( ২ ) পঞ্চাঙ্গ প্রণাম। তবে ছয় প্রকার : ৬ প্রকার প্রণাম রয়েছে। ১) অষ্টাঙ্গ, ২)ষষ্ঠাঙ্গ , ৩)পঞ্চাঙ্গ ,৪) দন্ডবত , ৫) নমস্কার , ৬) অভিনন্দন। এদের মধ্যে অষ্টাঙ্গ ও পঞ্চাঙ্গ প্রণামই দেব পূজায় প্রচলিত। অষ্টাঙ্গ - প্রণাম: 🙏অষ্ট অঙ্গ দ্বারা প্রণাম নিবেদন করাকে অষ্টাঙ্গ প্রণাম বলে। অর্থাৎ, চক্ষু দ্বারা মূর্ত্তি দর্শন ও মন দ্বারা চিন্তা , এবং জানুদ্বয় , পদদ্বয় , হস্তদ্বয় , বক্ষ ও মস্তক - এই পাঁ...