সনাতনীরা নমস্কার বলতে লজ্জাবোধ করে কেন?
অফিসের একজন সিনিয়র স্যারকে দেখি কেউ ফোন দিলেই সালাম দেয়, অফিসের অনেক সনাতনীকে দেখি কেউ ফোন দিলেই সালাম দেয় (যদিও অনেক সময় পাশের মুসলিমরা হাসে আর ওনাকে বলে হরেকৃষ্ণ বলতে পারেন না)। আমার সনাতনী অফিস সহকর্মীদের আমি অফিসের ফোনে কল দিলে তারা আমাকে সালাম দেয়। তখন সাথে সাথে আমি তাদের বলি- আপনি হিন্দু, আমি হিন্দু, তাহলে আমাকে নমস্কার না দিয়ে সালাম দিলেন কেন? বিশ্বাস করেন, তখন ওরা রাম ছাগলের মতো হাসেন, ওনাদেরতো এতে লজ্জা হওয়া উচিৎ, অথচ খুশির তরঙ্গে হাসেন! মেসে আমার রুম মেট, কথায় কথায় বলে পানি, গোসল। যতবারই শিখিয়ে বা বলে দেই জল বলবেন স্নান বলবেন, না বলে না, শুধরানো সম্ভব নয়, মনে হয় এ যেন কোন বিদেশী কঠিনতম ভাষা! আমার নাম্বার সেভ নেই (আমি মনে করি) এমন অনেককে ফোন দিলে তারা আমাকে সালাম দেয় বা দেন এটা কেন? আমি বলছি না সালাম দেওয়া যাবে না, কিন্তু একজন সনাতনী হয়ে আপনি কেন আমাকে/একজন সনাতনীকে সালাম দিবেন? পারেন না নমস্কার বলতে? পারেন না হরেকৃষ্ণ কিংবা আপনার ইষ্ট দেবতার নাম নিতে? আপনার কাছ থেকে আপনার স্বামী/স্ত্রী, সন্তান অন্যরাও শিখবে এমনটাই চান না? চান না আপনার সনাতনী শব্দগুলো ব্যবহার করতে? শব...