অষ্ট সখী সম্পর্কে অজানা এ তথ্য জানেন তো?
বৃন্দাবনে শ্রীরাধিকার সখীদের কথা পুরাণে বর্ণিত হয়েছে। রাধার ছিলেন আট সখী , তাঁদের বলা হয় অষ্টসখী। বৈষ্ণবদের কৃষ্ণভজনার নানা পথের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধারা হল সখীভাবে শ্রীকৃষ্ণ ভজনা করা। ললিতা সখী যিনি ভক্তমহলে এই ধারার অন্যতম সিদ্ধসাধক। বলা হয় স্বয়ং চৈতন্যদেব ছিলেন এই রাধাভাবে কৃষ্ণভজনার অন্যতম পথ প্রদর্শক। বৈষ্ণব পরিমণ্ডলে তাঁকে বলা হয় রাধাকৃষ্ণের মিলিত তনু , ‘ রাধাভাবদ্যুতি সুবলিত্যং কৃষ্ণস্বরূপম্ ’ । রাধারানীর ০৮ জন সখী ছিলেন, তাঁরা হলেন- ললিতা, বিশাখা , চিত্রা , ইন্দুলেখা , চম্পকলতা , রঙ্গদেবী , তুঙ্গবিদ্যা এবং সুদেবী। তাদেরকে একত্রে অষ্ট সখী বলা হয়। ললিতা সখী: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এর অন্যতম প্রধান সেবিকা ললিতা সখী। অষ্ট সখীদের মধ্যে ললিতা সখী প্রধান ছিলেন। রাধারানির সবচেয়ে প্রিয় সখী ছিলেন ললিতা। আট সখী অনেক শিল্পে পারদর্শী ছিলেন। সঙ্গীত এবং প্রকৃতির রহস্য সম্পর্কে তাঁদের গভীর জ্ঞান ছিল। ললিতা সম্পর্কে কথিত আছে যে , তিনি ময়ূরপুচ্ছ রঙের শাড়ি পরতেন। ললিতা...