দুইদিনে জন্মাষ্টমী নিয়ে বিভ্রান্তির সমাধান:

প্রতি বছরের মতো এবারও ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর তারিখ নিয়ে ভক্তদের মধ্যে বিভ্রান্তি তৈরি রয়েছে। প্রকৃতপক্ষে প্রতি বছরই জন্মাষ্টমীর উৎসব দুই দিন ধরে পালিত হয়।

প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী উৎসব।

ধর্মীয় বিশ্বাস অনুসারে, ভগবান শ্রীকৃষ্ণ রোহিণী নক্ষত্রে মধ্যরাত ১২টায় জন্মগ্রহণ করেছিলেন। তাই এই সময়েই পুজো করার প্রচলন রয়েছে।



শুভ সময়: এবার ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হবে   সেপ্টেম্বর বুধবার, দুপুর ৩ টা ২৭ মিনিট থেকে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শেষ হবে :  সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকাল  ৪টা ৪৪ মিনিটে। আর রোহিণী নক্ষত্র : সেপ্টেম্বর বুধবার সকাল ৯টা ২০ মিনিট থেকে সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিট পর্যন্ত।

তাই বছর রোহিণী নক্ষত্রে সেপ্টেম্বরও গোপালঠাকুরের জন্মতিথি পালন করতে পারেন। আর পরের দিন সেপ্টেম্বর যেহেতু অষ্টমী তিথি ব্রাহ্ম মূহূর্ত স্পর্শ করেছে/পেয়েছে তাই বৃহস্পতিবারও নিঃসন্দেহে জন্মাষ্টমী পালন করতে পারেন। মূল কথা হলো ভগবানের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা ও অচলা ভক্তি। ভগবানকে তা দিয়েই বেশি সন্তুষ্ট করা যায়।


সকলকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা রইল।

হরে কৃষ্ণ।

 

Comments