বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ" সম্পর্কে দুটি কথা।
শাস্ত্র তথা ধর্মগ্রন্থের অমিয় বাণী প্রচারের উদ্দেশ্য নিয়ে ২০১২খ্রিষ্টাব্দে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির , ৮৪ / ১ স্বামীবাগ রোড ঢাকায় স্বর্গীয় শ্রী অঁনিল কুমার মুখার্জী মহোদয়ের সার্বিক সহযোগিতায় “ লোকনাথ গীতা শিক্ষালয় প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে “ লোকনাথ গীতা শিক্ষালয়ের ” সূত্র ধরে বিশ্ব মানব কল্যাণার্থে স্থানীয় ও সারাদেশের অনুরাগী ভক্তবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে ওঠে “ বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ। স্বর্গীয় শ্রী অনিল কুমার মুখার্জী মহোদয় ও মন্দির পরিচালনা পরিষদ গীতা শিক্ষালয়ের শুরু থেকে গীতা শিক্ষা কার্যক্রম পরিচালনার দায়িত্ব প্রদান করেন শ্রীমৎ ধ্রুব চৈতন্যের উপর যার ধর্ম অনুশীলনের জীবন শুরু হয় নেহালপুরস্থ শ্রীশ্রী বাসুদেব যোগাশ্রম , চট্টগ্রাম থেকে এক শুভ লগ্নে। গুরু মহারাজ শ্রী বিপ্লব চৈতন্য ব্রহ্মচারীর প্রত্যক্ষ নির্দেশনায়, অত্যান্ত সুদক্ষ সাধারণ সম্পাদক চন্দন কুমার মন্ডল এবং বর্তমানে প্রধান উপদেষ্টা শ্রী পঙ্কজ নাথ ( এমপি ) শ্রী প্রণব চক্রবর্তী , সি . এস . সি ...