Posts

Showing posts from December, 2022

শ্রাদ্ধ বাড়িতে খাবার উচিত নাকি উচিত নয় ?

Image
অনেকেই বলে থাকেন , আমি গুরু দীক্ষা নিয়েছি তাই শ্রাদ্ধান্ন ভোজন করি না !  কেউ বলেন শ্রাদ্ধ বাড়িতে খাবার খেলে প্রেতের উদ্দেশ্য অন্ন খাওয়া হয় যা শরীরের জন্য ক্ষতিকর তাই শ্রাদ্ধবাড়ির খাবার খাওয়া উচিত নয় ! আবার কেউ এর থেকে ওপরে গিয়ে বলেন , মরার পর ভুরিভোজ খাওয়ানোটা একটা কুপ্রথা এটা বন্ধ করা উচিত। কেউ কেউ আরও বলেন এসব ব্রাহ্মণদের ব্যাবসা , যে যাবার সে চলে গেল আর তার শ্রাদ্ধের নামে ব্রাহ্মণ পুরোহিতের চাল-কলা বাঁধার ব্যাবস্থা করে দিয়ে গেল। আজকে সেই সকল প্রশ্নের উত্তর দেব !   অবশ্যই শাস্ত্রীয় তথ্য প্রমান অনুসারে।       প্রথমে জানবো শ্রাদ্ধান্ন বলতে কি বুঝায় ? শ্রাদ্ধান্ন বলতে বুঝায় , শ্রাদ্ধ বাসরে মৃতব্যক্তির অগ্নিদগ্ধার যে পিণ্ডদান তাকে অন্ন বলা হয়। কেবলমাত্র সেটিই শ্রাদ্ধান্ন যা প্রেতের পিণ্ডদানের পুর্বে দেওয়া হয় এবং এটি কেবলমাত্র দর্ভময় ( কুশ ) ব্রাহ্মণ ছাড়া কারো উদ্দেশ্যে দেওয়া হয় না। তাই শ্রাদ্ধবাড়ির যে ভোজন অন্ন , তা শ্রাদ্ধান্ন ক...