আমার_মায়ের_চিঠি #কান্না ধরে রাখতে পারবেন না আপনিও।
মা মারা যাবার কিছু দিন পরে, মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে মায়ের হাতের লেখা একটি চিঠি পাই। চিঠিতে লেখা ছিল-------- " খোকা এই চিঠি যখন তোর হাতে পরবে তখন আমি তোর থেকে অনেক দূরে চলে যাব , যেখান থেকে কেউ কোনো দিন ফিরে আসে না। খোকা তোর অনেক কথা মনে নেই , তাই এই চিঠিতে লিখে গেলাম তোর মনে না থাকা সেই কথা গুলি। তুই যখন ছোট ছিলি একবার তোর খুব জ্বর হয়েছিল। আমি তিন রাত ঘুমাতে পারিনি, তোকে বুকে নিয়ে বসে ছিলাম। কারন তোকে বিছানায় শুয়ালেই তুই কেঁদে উঠতি। তোর বাবা আমাকে বলেছিলো তোকে শুইয়ে রাখতে কিন্তু আমি পাড়িনি তোর বাবার কথা রাখতে , সে জন্য আমাকে অনেক গালাগাল দিয়ে ছিলো তোর বাবা। তোকে যখন রাতে বিছানায় শুয়াতাম , তুই প্রসাব করে বিছানা ভিজিয়ে ফেলতি, তখন আমি তোকে শুকনো যায়গায় শুয়াইতাম , আর আমি তোর প্রসাবে ভিজানো সেই জায়গায় শুইয়ে থাকতাম। তোর বাবা যখন মারা গেলো , তখন অনেক কষ্টে আমাকে সংসারটা চালাতে হয়েছিল। একটা ডিম ভেজে দুই টুকরা করে তোকে দু’বেলায় দিতাম। এমন...