Posts

Showing posts from September, 2022

পার্শ্ব বা পার্শ্ব পরিবর্তনী একাদশী মাহাত্ম্য

Image
আসছে ৭ই সেপ্টেম্বর ২০২২ইং , রোজ বুধবার শুভ প্বার্শ বা প্বার্শপরিবর্তনী _ একাদশী। পারণ: ৮ই  সেপ্টেম্বর  ২০২২ইং , রোজ বৃহস্পতিবার সকাল ৫:৪২-৯:৫১ টা পর্যন্ত।   ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্রমাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম্য যুধিষ্ঠির- শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত রয়েছে । যুধিষ্ঠি মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ। ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি ? এবং এই ব্রত পালনেই কি পূণ্য লাভ হয় ? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন , হে ধর্মরাজ মহা পুণ্যপ্রদা , সমস্ত পাপহারিনী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রীবামন দেবের পূজা করেন তিনি ত্রিলোক পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রীবিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন।শায়িত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন। তাই এর নাম পার্শ্ব একাদশী বা পার্শ্ব  পরিবর্তনী একাদশী ।   যুধিষ্ঠির মহারাজ বললেন , হে জনার্দন আপনার এসকল কথা শুনেও আমার সন্দেহ পুর্ণরূপে দূর হয়নি। হে দেব আপনি কিভাবে শয়ন করেন , কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন , আর চার্তুমাস্য ব্রত পালনকার...