Posts

Showing posts from June, 2022

রথযাত্রা কী/কিভাবে রথযাত্রার প্রচলন হলো/রথযাত্রার মাহাত্ম্য কী?

Image
রথযাত্রা বা রথদ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু ধর্মীয় উৎসব। ভগবান শ্রী কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। সংস্কৃত ভাষায় রথ মানে গাড়ি এবং যাত্রা মানে মিছিল। ক্ষণিকের জন্য জগন্নাথদেবকে রথের উপর দর্শন করাকে বহু পুণ্য কর্মের ফল হিসেবে বিবেচনা করা হয়। এই অনুষ্ঠানটি এতই পবিত্র যে , কেউ যদি এই দিনে রথ স্পর্শ করে অথবা এমনকি রথের দড়ি স্পর্শ করে , তাহলে বহু পুণ্য কর্মের ফল লাভ করতে পারেন। বাংলাদেশ, ভারতীয় রাজ্য ওড়িশা , পশ্চিমবঙ্গ সহ এবং বিশ্বের বিভিন্ন দেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। জগন্নাথ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ “ জগৎ ” বা বিশ্বব্রহ্মাণ্ডের প্রভু ” । এটি “ জগৎ ” ও “ নাথ ” শব্দের সংমিশ্রণ গঠিত। যেমন “ জগৎ ” ( যার মূল ধাতু “ গম্ ”, অর্থাৎ “ যা কিছু চলে ”) এবং ( “ নাথ ” অর্থাৎ , প্রভু বা আশ্রয়) শব্দটির সংমিশ্রণে গঠিত। সুতরাং “ জগন্নাথ ” অর্থ “ যিনি এই বিশ্বব্রহ্মান্ডের আশ্রয় চলমান জগতের আশ্রয়দাতা অর্থাৎ প্রভু ” । প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল পক্ষের ২য়া তিথিতে জগন্নাথদেবকে বিষ্ণুর অবতার রূপে পূজা করা হয়...

পাপের গুরু কে ?

Image
এক পন্ডিত , দীর্ঘ বছর কাশীতে শাস্ত্র অধ্যয়ন করার পর নিজ গ্রামে ফিরে এলেন। ফিরে আসার পর গ্রামের এক কৃষক তাঁকে জিজ্ঞেস করল , " আচ্ছা পন্ডিতবাবু , আপনি তো অনেক লেখাপড়া করেছেন। আমাকে একটা প্রশ্নের উত্তর দেবেন কি ?"   পন্ডিত বললেন , " বল কি প্রশ্ন শুনি ?" তখন কৃষক বলল , " আচ্ছা পন্ডিতবাবু , এই সংসারে যত পাপ হচ্ছে , এই সব পাপের গুরু কে ?"   প্রশ্ন শুনে তো পন্ডিত হতচকিত হয়ে গেলেন। মনে মনে ভাবতে লাগলেন , " ভৌতিক আর আধ্যাত্বিক এর গুরু তো হয়। কিন্তু পাপেরও কি গুরু হয় ? এটাতো আমার জানা ছিলনা। এটাতো আমার বোঝার আর অধ্যয়নের সীমার বাইরে।"   ততক্ষনাৎ কোন উত্তর না দিয়ে পাশ কাটিয়ে তিনি ঘরে চলে এলেন। ঘরে এসে ভাবতে লাগলেন , " আমার অধ্যয়ন এখনও তবে পূর্ণ হয়নি।" এই ভেবে তিনি আবার কাশী চলে গেলেন।   সেখানে তাঁর গুরুদেবের সাথে সাক্ষাৎ করলেন।কিন্তু তিনিও কোন উত্তর দিতে পারলেন না।এরপর অনেক মুনি- ঋষি , আর গুরুর সাক্ষাৎ করলেন। তবুও কোন উত্তর পেলেন না।   হঠাৎ একদিন এক পতিতার সাথে তাঁর দেখা হল। পন্ডিত কে চিন্তাগ্রস্থ দেখে পতিতা তার কারন জিজ্ঞে...