Posts

Showing posts from September, 2021

#মহালয়া_/_মায়ের_আগমনী_বার্তা/মলমাস/অধিমাস_কী/মায়ের পূজা আমরা কেন করি :

Image
দুর্গায়ে দুর্গপারায়ৈ সারায়ৈ সর্বেকারিণ্যৈ। খ্যাত্যৈ তথৈব কৃষ্ণায়ৈ ধূম্রায়ৈ সততং নমঃ।। ৫/১২ সরলার্থ:   ভব সমুদ্র পার কারিণী দুর্গা , শক্তি রূপিণী , সর্ব্বজননী , কৃষ্ণবর্ণা   ও ধূম্র বর্ণা রুপে খ্যাত দুর্গা দেবীকে প্রণাম জানাই। পৃথিবী যা কিছু সৃষ্টি মাতৃ শক্তি ছাড়া   তার কোন কিছু সৃষ্টি হয়নি। মায়ের মধ্যে সেই সৃজনী শক্তি রয়েছে যে শক্তির বলে আমরা এই পৃথিবীতে এসেছি। প্রতিবছর পিতৃপক্ষ শেষ হওয়ার পরই দূর্গা পূজা শুরু হয় । কিন্তু পিতৃপক্ষ শেষ হওয়ার পরই আশ্বিনমাসের অধিমাস বা মল মাস শুরু হলে সে বছর দেবী পক্ষ শুরু হয় ২০-২৫ দিন পর। প্রতি তিন বছরে একবার একটি অতিরিক্ত মাস আসে। একেই অধিকমাস , মলমাস ও পুরুশোত্তম মাসও বলা হয়। গত বছর ২০২০ সালের আশ্বিন মাস অধিমাস বা মল মাস থাকায় দুর্গা পূজা মহালয়ার ৩৫ দিন পরে শুরু হয়েছে। মহালয়ার পরে শুরু হয় মলমাস , এই মল বা অধিমাসে কোন শুভ কার্য হয়না। কিন্তু এ মাসে ভগবানকে ডাকলে ভগবান খুবই সন্তুষ্ট হন।   প্রতি তিন বছরে অধিমাস কেন আসে:   সূর্য ও চন্দ্র মাসের গণনার ওপর ভিত্তি করে সনাতনী ( হিন্দু ) ক্যালেন্ডার পরিচাল...

#একাদশী_কী_/একাদশী_পালনের_নিয়ম_/বছরে_কয়টি_একাদশী_/একাদশী_মাহাত্ম্য:

Image
একাদশী কী: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে। তাই মায়া তাকে এ জড় জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে। পরম করুণাময় ভগবান কৃষ্ণস্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদপুরাণ সহ আদি শাস্ত্রগ্রন্থাবলী দান করেছেন। ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবৎ প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে যে চৌষ ট্টি প্রকার ভক্ত্যাঙ্গের কথা বলা হয়েছে , তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম। শ্রবণ , কীর্তন , স্মরণ আদি নবধা ভক্তির পরই দশম ভক্ত্যাঙ্গরূপে একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসর বলা হয়। তাই ভক্তি লাভেচ্ছুক সকলেই একাদশী ব্রত পালনের পরম উপযোগীতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট , সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয়। নারী-পুরুষ নির্বিশেষে যেকোন ব্যক্তিরই ভক্তিসহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য।   সঙ্কটজনক অবস্থা বা জন্মমৃত্যুর অশৌচে কখনও একাদশী পরিত্যাগ করতে নেই। একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেইদিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত। শুধু বৈষ্ণবেরাই নয় , শিব...