প্রকৃত সুখ কোথায় ?
রাজস্থানের একটি গ্রামে এক ব্যক্তির কাছে ১৯ টি উট ছিলো । একদিন সেই ব্যক্তির মৃত্যু হলো । মৃত্যুর পূর্বে তিনি উইল করে গিয়েছিলেন , তার মৃত্যুর পর সেই উইলটি পড়া হলো। সেই উইলে লেখা ছিলো — “ তার মৃত্যুর পরে তার উনিশটি উটের মধ্যে অর্ধেক তার ছেলেকে , তার একের চতুর্থাংশ তার মেয়েকে , উনিশটি উটের মধ্যে এক পঞ্চমাংশ ভাগ তার চাকরকে দেওয়া হবে। ” আত্মীয়স্বজনরা খুব চিন্তায় পড়ে গেলো যে , এই ভাগ কী করে করা যাবে ? উনিশটি উটের অর্ধেক অর্থাৎ একটি উটকে দু ’ ভাগ করতে হবে , তাহলে তো উটই মরে যাবে । আচ্ছা , একটা উট না হয় মারাই গেলো , এরপর আঠারোটি উটের এক চতুর্থাংশ —– সাড়ে চার — সাড়ে চার —– তারপর ? ? সকলেই খুব চিন্তার মধ্যে ছিলো । তখন সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে পাশের গ্রাম থেকে এক বুদ্ধিমান ব্যক্তিকে ডেকে আনলেন। সেই বুদ্ধিমান ব্যক্তি নিজের উটে চড়ে এসেছিলেন । তিনি সব কথা শুনে নিজের বুদ্ধি প্রয়োগ করলেন এবং বললেন , এই উনিশটি উটের সঙ্গে আমার উট মিলিয়ে ...