শিক্ষা আপনার সন্তানের জন্য, শিক্ষার জন্য আপনার সন্তান নয়”|
বনের রাজা বাঘ মশাই ঢাক-ঢোল পিটিয়ে জানিয়ে দিলো - " কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না। সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে। " সব ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে হবে। পড়াশুনা শেষ হলে , সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে। শুরু হলো সর্ব শিক্ষা অভিযান ! হাতির বাচ্চা স্কুলে এলো। বাঁদর , মাছ , কচ্ছপ , বিড়াল , উট , জিরাফ , সবার বাচ্চা স্কুলে পৌঁছে গেলো। শুরু হলো ধুমধাম করে পড়াশোনা। " ফার্স্ট ইউনিট টেষ্ট " হলো। হাতির বাচ্চা ফেল। - " কোন সাবজেক্টে ফেল ?" হাতি এসে প্রশ্ন করে। - " গাছে ওঠা " সাবজেক্টে ফেল করেছে। " হাতি পড়লো মহা চিন্তায়। তার ছেলে ফেল ! এটা কোনো ভাবেই মেনে নেওয়া যাবে না। শুরু হলো খোঁজাখুঁজি , ভালো টিউটর পেতেই হবে। সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। হাতির এখন একটাই টেনশন , যেভাবেই হোক , ছেলেকে গাছে চড়া শেখাতে হবে ! " গাছে ওঠা ' সাবজেক্টে টপার করে তুলতে হবে। ফার্স্ট সেশন অতিক্রান্ত।...