মানুষের সর্বনাশ যেভাবে হয়
আমরা শ্রীমদভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের ৬২ ও ৬৩ নাম্বার শ্লোক থেকে জানতে পারি কিভাবে একজন মানুষের সর্বনাশ হয়। ধ্যায়তো বিষয়ান্ পুংসঃ সঙ্গস্তেষূপজায়তে । সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধোহভিজায়তে ॥৬২ ক্রোধাদ্ ভবতি সম্মোহঃ সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ । স্মৃতিভ্রংশাদ্ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি ॥৬৩ অর্থাৎ, ভগবান বলছেন, ইন্দ্রিয়ের বিষয় সমন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। উক্ত শ্লোক দুটির আলোকে একটি ছোট গল্প বলছি- এক গ্রামে নয়ন নামে একটি ছেলে ছিল। সে কলেজে লেখাপড়া করত। নয়ন প্রতিদিন কলেজে যাওয়ার পথে একটি আপেল বাগান দেখতে পেত। ঐ বাগানে অনেক সুন্দর সুন্দর পাকা আপেল ছিল। নয়ন ঐ আপেলগুলো দেখে মনে মনে চিন্তা করত, আহ! আপেলগুলো দেখতে কত সুন্দর। নয়ন যেদিনই কলেজে যেত, সেদিনই সে আপেলে...