উৎপন্না একাদশী মাহাত্ম্য
উৎপন্না একাদশী মাহাত্ম্য ব্রত সম্পর্কে জানার উদ্দেশ্যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন , “ হে হৃষীকেশ ! হে যোগেশ্বর ! অগ্রহায়ণের পুণ্যপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কি কারনে ‘ উৎপন্না ’ বলা হয় , কিসের জন্য এই একাদশী পরম পবিত্র ও কেনই বা এই ব্রত দেবতাদের কাছে অত্যন্ত প্রিয় , তা জানতে আমি অত্যন্ত কৌতুহলী। আপনি কৃপা করে আমাকে তা সবিস্তারে বর্ণনা করুন। ” সখার ব্যাকুলতা দেখে শ্রীভগবান প্রসন্ন হয়ে বললেন , “ হে পার্থ ! হে গুড়াকেশ ! পূর্বে সত্যযুগে ‘ মুর ’ নামে এক দানব ছিল। বিকট আকৃতিবিশিষ্ট সেই দানব ছিল অত্যন্ত ক্রোধী। তার প্রতাপে দেবতারাও ভীতিগ্রস্ত হয়ে পড়েছিল। তার উপর সে মহাদেবের কাছ থেকে বর পেয়েছিল যে ‘ কোন অস্ত্রে তার পরাজয় হবে না , এমনকি ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রেও না। ’ তখন মুর দানব এই বর পেয়ে আরও পরাক্রমি হয়ে ওঠে এবং যুদ্ধে স্বর্গরাজ ইন্দ্রসমেত বাকি দেবতাদের পরাজিত করে স্বর্গ জয় করে দেবতাদের বিতারিত করে। সেই কারনে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে...