#কোথায় কোন একাদশীর কথা বর্ণিত আছে? #শ্রীকৃষ্ণ ও রামের সময় একাদশী ছিল কি?
ভগবান শ্রীকৃষ্ণের সময় , রামের সময়ও একাদশী ছিল। পুরানে একাদশী সম্পর্কে বলা হয়েছে। আজকের এই বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী রাম নিজে পালন করেছিলেন। আসুন জেনে নিই কোথায় কোন একাদশীর কথা বর্ণিত রয়েছে: ১) মোহিনী ’ একাদশীর ব্রত মাহাত্ম্য কুর্মপুরাণে বর্ণনা করা হয়েছে। ২) কার্তিক সাসের শুক্লপক্ষের উত্থান (প্রবোধিনী) একাদশীর মাহাত্ম্য স্কন্দপুরাণে ব্রহ্মা-নারদ সংবাদে বর্ণিত আছে। ৩) শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় তিথি র কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য ব্রক্ষ্মবৈবর্ত পুরাণে খুব সুন্দর করে বর্ণনা করা রয়েছে। ৪) চৈত্র মাসের শুক্লপক্ষের "কামদা" একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পূরাণে বর্ণিত আছে। ৫) ব্রক্ষবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষের “ যোগিনী একাদশী ” ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির-শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। ৬) ব্রহ্মাণ্ড পুরাণে পুত্রদা একাদশী মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে । ভবিষোত্তরপুরাণে পবিত্রারোপনী একাদশী মাহাত্ম্য বৰ্ণিত হয়েছে। ৭) স্কন্দপুরাণে বিজয়া একাদশী ব্রত মহাত্ম্য বর্ণিত ...