Posts

ভগবান যা করেন, মঙ্গলের জন্যই কি করেন?

Image
অনেকেই বলে থাকে- “ভগবান যা করেন, মঙ্গলের জন্যই করেন”। আসলেই কি তাই? আপনিও কি এই কথার সাথে একমত?   আসুন আজ আপনাদেরকে এ বিষয়টি নিয়ে আলোকপাত করবো গল্পে গল্পে। নির্জন বনের পাশে একটি মন্দির রয়েছে। সেই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে। পথিকেরা আসা-যাওয়ার পথে প্রতিদিন এখানে প্রণাম করি যায়। বহুদিনের পুরানো এই মন্দিরটিকে খুবই জাগ্রত বলে মনে করে সবাই। তাই এ পথ দিয়ে আসা-যাওয়ার সময় সবাই ভগবানের বিগ্রহকে প্রণাম করে যায়। কৃষকেরা মাঠে যাওয়ার সময়, ব্যবসায়ীরা ব্যবসার কাজে যাওয়ার সময়, বিদ্যার্থীরা বিদ্যালয়ে যাওয়ার সময় মন্দিরে প্রণাম করে যায়। এছাড়াও দূর-দূরান্ত হতে অনেকেই এই মন্দিরে তাদের মানত নিয়ে আসেন। প্রতিদিনই   ভক্তরা এখানে এসে থাকেন। ভগবানের এই মন্দিরে একজন লোক দীর্ঘদীন যাবৎ ঝাড়ু দিতে আসেন। তিনি প্রতিদিন এখানে এসে মন্দিরের চারপাশ পরিস্কার-পরিচ্ছন্ন করেন। লোকটি প্রতিদিন দেখেন ভগবান শুধু দাঁড়িয়ে থাকেন, আর ভক্তরা তাকে প্রণাম করে যায়, ফল মূল দিয়ে যায়, খুচরা পয়সা রেখে যায়। তো লোকটি একদিন ভগবানের কাছে গিয়ে প্রণাম করে বলল, ভগবান তোমাকে কত লোক প্রতিদিন প্রণাম করতে আসে। আর আমিও প...

বর্বরীক, যে এক বানেই সম্পূর্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করতে পারত।

Image
অর্জুন ছাড়া প্রত্যক্ষভাবে কৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন --- ১ )  সঞ্জয় ( তিনি যুদ্ধের ঘটনা ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করার জন্য বেদব্যাসের কাছ থেকে দিব্য দৃষ্টি লাভ করেছিলেন)। ২ )  হনুমান ( তিনি অর্জুনের রথের চূড়ায় বসে ছিলেন ) ও ৩ )  ঘটোৎকচের পুত্র বর্বরিক ( তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের সব ঘটনা দেখেছিলেন ) । যে বীর বালক এক বানেই সম্পুর্ন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করতে পারত , সেই অর্থাৎ বর্বরীক ছিলেন ঘটোৎকচ ( ঘটোৎকচ ভীমের রাক্ষস স্ত্রী হিড়িম্বার গর্ভজাত পুত্র) এর পুত্র। অর্থাৎ বর্বরীক ভীমের প্রপৌত্র। ভীমের প্রপৌত্র , ঘটোৎকচের পুত্র বর্বরিকের কথা আজ আপনাদেরকে বলবো। বর্বরিক ছিল ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় ভক্ত। একবার শ্রীকৃষ্ণ আর মুরা নামক এক অসুরদের রাজ্যের মধ্যে যুদ্ধ বাধল। যুদ্ধে ভগবান কৃষ্ণ অসুরের বধ করল। এ খবর শুনে দানবের কন্যা কামকালীকা যুদ্ধ করতে আসল। সে ছিল মা দূর্গার একনিষ্ঠ ভক্ত। সে ভগবান শ্রীকৃষ্ণের ওপর মা দুর্গার দেওয়া যতো অস্ত্র ছিল সব প্রয়...